মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৮
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

কলাপাড়ায় বসত বাড়ি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মোসামৎ সাবিনার(২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের স্বামীর বাড়ির দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মৃত্যের স্বামী মাও.শাহ-আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় সাবিনার।

এরপর স্বামী ঘরের বাইরে বের হলে সাবিনা দোতলায় উঠে গলায় ফাঁস দেয়। মৃত সাবিনার আবদুল্লাহ (৬) ও হুমায়রা নামে দুটি সন্তান রয়েছে।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, গৃহবধূ মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।