মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম :
স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

গ্রীন লাইন, শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ডেস্করিপোর্ট  গ্রীন লাইন, শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন ও শ্যামলী পরিবহনের দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক আরোহী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে পৌঁছায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় উভয় বাসের অন্তত ৫০ জন আহত হয়।

বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

গজনাইপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহ নুরুজ্জামান জানান, হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়দের নিয়ে দৌড়ে ঘটনাস্থলে যাই। দুই বাসের অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। উভয় বাসের আহত যাত্রী ও গুরুতর আহত দুই চালককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি।

শেরপুর হাইওয়ে থানার এস আই শাহিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক।