শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে যৌতুকলোভী স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে আহত স্ত্রী হাসপাতালে

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর কাশিপুরের দিয়াপাড়া এলাকায় যৌতুকলোভি মাদকাশক্ত স্বামী লিটন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী লিমা আক্তারের মুখমন্ডলে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

এঘটনায় এয়ারপোর্ট থানায় স্বামী লিটন সহ ২ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় গত রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। আহত লিমা আক্তারের মামা বরিশাল নগরীর আলফা মাহেন্দ্র সমিতির সহ- সভাপতি সৈয়দ রেজাউল করিম (লিটু) অভিযোগ করে বলেন, লিটনের পিতার প্রচারনায় লিমার স্বামী মাদকাশক্ত লিটন দীর্ঘ ১৭ বছরের সংসার জীবনে প্রায় সময় নতুন করে মোটা অংকের যৌতুক অর্থ দাবী করে প্রতিদিনই নির্যাতন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে বাসায় গিয়ে লিটন সেই যৌতুকের টাকা চেয়ে মারধর এক প্রর্যায়ে গভীররাতে লিটন ধারালো অস্ত্রদিয়ে মুখমন্ডল কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে।আমরা সংবাদ পেয়ে রাত ২ টায়া লিমাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

তিনি আরো বলেন এসবের পিছনে লিটনের বাবা ছেলেকে যৌতুকের উসকানি দেওয়ার কারনে লিটন তার ভাগ্নির উপর প্রতিদিনই নির্যাতন করে আসছে।

এব্যাপারে লিমা আক্তারের মা মমতাজ বেগম সোমবার রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করে।