বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

মেঘনায় জলদস্যুদের আস্তানায় অভিযান, আটক ৩

ডেস্করিপোর্ট  ভোলার মেঘনার জলদস্যু বাহাদুর বাহিনীর প্রধান বাহাদুরসহ দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মেঘনার বঙ্গের চর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাহিনী প্রধান বাহাদুর এবং তার দুই সহযোগী ইকবাল হোসেন ও শেখ ফরিদ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশি অস্ত্র জব্দ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মেঘনার বঙ্গের চর এলাকায় দস্যু বাহাদুর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অনেক ডাকাত পালিয়ে গেলেও তিন ডাকাতকে আটক করা হয়।

এ অভিযানের নেত্বত্ব দেওয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের সাব লেফটেন্যান্ট এম ফজলুল হক জানান, আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।