শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  “শিক্ষকদের দিয়েই শিক্ষায় রুপান্তর শুরু ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে গনসাক্ষরতা অভিযান এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সেইন্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহেল মারুফ,বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহেল মারুফ বলেন,শিক্ষকদের গুনগত শিক্ষা দিয়েই শিক্ষার্থীদের সমৃদ্ধ করে তুলতে হবে।যার মাধ্যমে শিক্ষকতা পেশাকে আরো সম্নানজনক অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।তাই শিক্ষকে আধুনিকীকরন করতে হবে।শিক্ষার আধুনিকীকরণ নিয়ে যদি আমরা যথাযথ চিন্তা না করি, তবে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শিক্ষকের প্রথম ও প্রধান কাজই হলো শিখন অভিজ্ঞতা ও জ্ঞানভাণ্ডার নিয়ে শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং শিক্ষার্থীকে শিক্ষার ব্যাপারে আগ্রহী করে তোলা। আমাদের দেশে বর্তমানে প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী রয়েছে, যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। এ বিপুল জনসংখ্যক শিক্ষার্থীকে জনসম্পদে রূপান্তর করাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহেল মারুফ বলেন,রূপান্তর স্বাভাবিক ও অনিবার্য প্রক্রিয়া। সারা বিশ্ব আজ বিশ্বাস করে, মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার রূপান্তর করতে হবে। শিক্ষার রূপান্তরের উদ্দেশ্য হলো যুগের পরিবর্তনকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে চলা।

উপর্যুক্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চলমান চতুর্থ শিল্প-বিপ্লব ও কোভিত-১৯ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় খাপ-খাইয়ে নিতে শিক্ষার মান উন্নয়নের কোনো বিকল্প নেই।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক (ফান্ড রাইজিং এন্ড ডেভেলপমেন্ট) আহসান মুরাদ চৌধুরী,সভায় ভিপ কার্ডের মাধ্যমে সুপারিশ মালা সংগ্রহ করেন,সেইন্ট বাংলাদেশ এর প্রোগ্রাম- কোর্ডিনেটর মোঃ তরিকুল ইসলাম। সভায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন,সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা,বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মাসিক, বীর প্রতীক,বাবুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব প্রমুখ।