শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

সাইড দিতে গিয়ে লোকাল বাস জমিতে, নারী-শিশুসহ আহত ২০

ডেস্করিপোর্ট  বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহি দুটি বাস পরস্পরকে সাইড দিতে গিয়ে লোকাল বাস পার্শ্ববর্তী জমিতে পরে ওই বাসের অন্তত ২০/২৫জন আহত হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশের এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত যাত্রী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে পয়সারহাট থেকে বরিশালের উদ্যেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহি শাওন-সাগর লোকাল বাসটি। এদিকে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনটি পথিমধ্যে পৌনে এগারাটার দিকে আগৈলঝাড়ার ফুল্লশ্রী বাইপাস এলাকায় পরস্পরকে সাইড দিতে গিয়ে লোকাল বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী জমিতে নেমে যায়। এতে লোকাল বাসের নারী ও শিশুসহ অন্তত ২০/২৫ জন যাত্রী আহত হয়।

স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। আহতদের মধ্যে গুরুতর এক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই গ্লোবাল পরিবহনটি দ্রুত স্থান ত্যাগ করে পয়সা বাসষ্ট্যান্ডে চলে যায়।

এসআই শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে আহত ২০/২৫জনকে বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে আমবৌলা গ্রামের কাওসার হাওলাদারের ছেলে হযরত হাওলাদারে (১৯) হাত ভেঙ্গে অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হসপাতালে প্রেরন করা হয়েছে।