শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১০:৩৮
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

বাকেরগঞ্জে জোর পূর্বক বাগানের গাছ কাটায় বাধা দেয়ায় হামলা॥ চুরি, শ্লীলতাহানী, হত্যা ও গুমের হুমকী

ডেস্করিপোর্ট  বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের হানুয়া গ্রামে জোর পূর্বক বাগানের গাছ কাটায় বাধা প্রদান করায় হামলা, চুরি, শ্লীলতাহানী ও হত্যা- গুমোর হুমকীর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত বুধবার হামলার শীকার মো. আবুল কালাম মিয়া বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হলেন- ১. মো. হানিফ মিয়া, ২. মো. কাওছার মিয়া, ৩. রুহুল মিয়া, ৪. মো. নাছির মিয়া, ৫. মো. মাহাফুজ মিয়া, ৬. মোসা. শিল্পী বেগম, ৭. মোসা. জোছনা বেগম সহ আরও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মো. হানিফ মিয়া, পিতা- সিরাজ উদ্দিন মিয়া, গ্রাম- হানুয়া, ইউনিয়ন কবাই, উপজেলা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল আবুল কালাম মিয়ার বসত বাড়ির পূর্ব পার্শে¦র নিজস্ব ভোগ দখলীয় গাছের বাগানে অনধিকার প্রবেশ করে বিভিন্ন জাতের গাছ কেটে নষ্ট করে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। যা দেখে ঐ বাড়ির বাসিন্দা মুক্তা বেগম আগাইয়া আসলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে মুক্তা বেগমকে এলোপাথারী কিল, ঘুশি মারতে থাকে এবং লাঠি দিয়ে পিটিয়ে তার দুই হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম করে। এছাড়া সন্ত্রাসীরা মুক্তা বেগমের পরিধেয় কাপড় টানা হেচরা করে অর্ধনগ্ন করে তার শ্লীলতাহানীর চেষ্টা করে।

এসময় তার গলায় পরিহীত থাকা আনুমানিক ১ ভরি ওজনের স্বর্নের চেইন জার বাজার মূল্য ৭৫ হাজার টাকা, জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। তার ডাকচিৎকারে আবুল কালাম মিয়া, রিয়াজ উদ্দিন মিয়া ও মকিবুল ইসলাম মারুফ ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে আবুল কালাম মিয়ার মাথায় কোপ দিয়ে মারাত্বক জখম করে।

এছাড়া লোহার রড দিয়ে মাথা লক্ষ্য করে স্বজোরে বারি মারে। বারি প্রতিহত করতে গিয়ে তিনি মাটিতে পরে গেলে তার ডান পায়ের হাটুর উপর বারি পড়ে হাড় ভেঙ্গে গুরুত্বর জখম হয়। তখন তিনি জীবন বাচানোর জন্য দৌড় দিলে সন্ত্রাসী হানিফ মিয়া তার হাতে থাকা কুঠার দিয়ে আবুল কালাম মিয়ার বাম পায়ের গিরার উপরে বারি মারে। এতে তিনি গুরুত্বর জখম হন। এসময় সন্ত্রাসীরা তার শার্টের বুক পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা এবং প্যান্টের পকেটে থাক নগদ ১৩ হাজার টাকা নিয়ে যায়। এবং রিয়াজ উদ্দিন মিয়া ও মকিবুল ইসলাম মারুফকে কিল, ঘুশি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

ঐ সময় তাদের ডাকচিৎতার শুনে স্থানীয় বহু লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং ঘটনাস্থল ত্যাগ করার সময় চিৎকার করে বলে, এবার প্রানে বেচে গেলী, পরবর্তীতে জমির কাছে আসলে খুন করে লাশ গুম করে ফেলব বলে হুমকি দিতে থাকে। পরে স্থানীয়রা মো. আবুল কালাম মিয়া, মুক্তা বেগম, রিয়াজ উদ্দিন মিয়া ও মকিবুল ইসলাম মারুফকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে আবুল কালাম মিয়ার শারিরীক অবস্থার অবনতী হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আবুল কালাম মিয়া বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা বাকেরগঞ্জ থানার সাব-ইন্সেপক্টর মো. আবু হোরায়রা জিহান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং গাছ কাটায় বাধা প্রদান করায় তাদের উপর হামলার সত্যতা পেয়েছি। অন্যান্য বিষয়গুলো তদন্তের পরে জানা যাবে।