সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৪১
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

পটুয়াখালী চেয়ারম্যান হলেন আ.লীগের পদ বঞ্চিত নেতা হাফিজ

ডেস্করিপোর্ট  পটুয়াখালী জেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের পদবঞ্চিত নেতা ও সতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পটুয়াখালীর আটটি উপজেলায় চলে দুপুর দুইটা পর্যন্ত। বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন। তিনি পেয়েছেন ৪৮৬ ভোট।

এর আগে পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ নির্বাচনে পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের হাফিজুর রহমান ও মো. মাকসুদুর রহমান। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন এবং সাধারণ আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাঁচ জেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পুরো বরিশালের চোখ ছিলো পটুয়াখালীর দিকে।

হাড়ভাঙা খাটুনি করেও দলের প্রার্থীকে বিজয়ী করতে না পেরে চরম অসন্তোষে জেলা আওয়ামী লীগের নেতারা। এ নির্বাচনে বড় ধরনের হারের বিষয়টিতে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজী হননি নেতারা।

বিজয়ী প্রার্থী হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, আমি সব ভোটার, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি, তার সবগুলোই পালনে চেষ্টা করবো।