সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

পুকুরের মাটি খুঁড়ে পাওয়া গেল মর্টারশেল

ডেস্করিপোর্ট  নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া গ্রাম থেকে একটি মর্টারশেল পাওয়া গেছে।

শনিবার বিকালে ওই গ্রামের নাজিম উদ্দিনের পুকুরে মাটি খননের সময় এটি পাওয়া যায়।

দুর্গাপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিন শনিবার দুপুরের দিকে এসকাভেটর দিয়ে নিজ পুকুরের মাটি খনন করছিলেন। এ সময় মাটির নিচ থেকে একটি মর্টারশেল উঠে আসে।

পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। মর্টারশেলটির গায়ে ১৯৫৩ সাল লেখা আছে। এ কারণে এটি অনেক পুরনো বলে ধারণা করা হচ্ছে।

এসআই হান্নান বলেন, জব্দ করা মর্টারশেলটি পুলিশ পাহারায় দেবথৈল খেলার মাঠে রাখা হয়েছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পুলিশ সদর দপ্তরের বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।