ডেস্করিপোর্ট দিনাজপুরের হাকিমপুরে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মহেশপুর এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউসুফ আলী তার নিজের জমিতে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছিলেন। এসময় মাটিতে কোপ দিলে লোহার শব্দ পান তিনি। একপর্যায়ে ওই স্থান থেকে দুটি মর্টার শেল উদ্ধার করেন, পর স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে পরিত্যক্ত মর্টার শেল দুটি থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি জানান, মর্টার শেল দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।