বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

হাকিমপুরে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

ডেস্করিপোর্ট  দিনাজপুরের হাকিমপুরে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মহেশপুর এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউসুফ আলী তার নিজের জমিতে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছিলেন। এসময় মাটিতে কোপ দিলে লোহার শব্দ পান তিনি। একপর্যায়ে ওই স্থান থেকে দুটি মর্টার শেল উদ্ধার করেন, পর স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে পরিত্যক্ত মর্টার শেল দুটি থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি জানান, মর্টার শেল দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।