শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

ডেস্করিপোর্ট  মা শিউলি বেগমের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করল শারমিন আক্তার নামে এক পরীক্ষার্থী।

পিরোজপুরের ভান্ডারিয়ায় রোববার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের কন্যা। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।

মেয়ের চাচা আ. মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ঢাকা প্রাইম হাসপাতালে মারা যায়। সকাল ১০টায় লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় বসে শারমিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি এলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষাকেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়।