শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

অধ্যক্ষের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্করিপোর্ট  অধ্যক্ষের অপসারণের দাবিতে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (নভেম্বর)বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং অধ্যক্ষের রুমে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত শিক্ষার্থীরা।

এসময় তিন শতাধিক শিক্ষার্থী একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা অধ্যক্ষের অপসারণসহ ৬ দফা দাবি জানান।

এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরে দাবী আদায়ের লক্ষে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সিয়াম সরদার জানান, অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ, শ্রেণি কক্ষে বিনাকারণে শিক্ষার্থীদের হেনস্থা করা,ধর্ম নিয়ে কটাক্ষ, কল্যান তহবিলের নামে অর্থ নিলেও তা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যবহার হয়না,শিক্ষার্থীদের বিনা কারণে মাদক মামলায় ফাসানোর হুমকি প্রদান করেন।

তবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করেন। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে এরিয়ে যান।