বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

শরীয়তপুর-ঢাকা মহাসড়কে বিআরটিসি বাস উল্টে খাদে

ডেস্করিপোর্ট  শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর সরু মহাসড়কে খাদে পড়ে গেছে একটি বিআরটিসি বাস। এতে অন্তত ২০-২৫ জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ডামুড্যা থেকে ঢাকাগামী একটি বাস জাজিরার কাছাকাছি নড়িয়া উপজেলার জামতলা ও বেইলি ব্রিজের মধ্যবর্তী এলাকায় রাস্তার কিনারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

স্থানীয় জয়নাল আবেদীন বলেন, ‘আমি মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি বিআরটিসির বাসটি উল্টে পড়ে গেছে। আমরা তাৎক্ষণিক অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে কেউ মারা যায়নি।

এদিকে ঘটনার ঘণ্টাখানেক পরে ঘটনাস্থলে শরীয়তপুর ও জাজিরা ফায়ার সার্ভিসের দুটি টিম এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে তাদের আসার আগেই বাসের যাত্রীদের সরিয়ে নেয় স্থানীয়রা।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন বলেন, ‘আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে ফেলে। বাসের নিচে কেউ রয়েছেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।