বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:১০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কাতারে পর্দা উঠলো বিশ্বকাপ মহারণের

অনলাইন ডেস্ক  দীর্ঘ চার বছর শেষে আবারও সেই মাহেন্দ্রক্ষণ। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের মাঠের লড়াই। তার আগেই পর্দা উঠলো এবারের কাতার বিশ্বকাপের। মাঠের লড়াইয়ের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের।

রোববার (২০ নভেম্বর) কাতারের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। মরুর বুকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এবারের ফুটবল বিশ্বকাপের। অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

উদ্বোধনী ভাষণে হামাদ আল থানি বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে! বিশ্বকে দোহায় স্বাগতম!’

কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠান মঞ্চে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে আসেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার মার্সেল দেশাই। এরপর তুলে ধরা কাতারের ঐতিহ্য।

অনুষ্ঠান মঞ্চে আসেন হলিউড তারকা মরগান ফ্রিম্যান। এসময় আশা, ঐক্য, সহনশীলতার বার্তা দেন তিনি। এসময় মঞ্চে ছিলেন শত শত ডান্সার এবং সঙ্গীত শিল্পী। এসময় ফুটবলপ্রেমীরা উল্লাস করে ও দাঁড়িয়ে হাঁট নাড়ে।

এরপর মঞ্চে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলকে উপস্থাপন করা হয়। এছাড়া এবারের বিশ্বকাপের বৃহৎ আকারের মাস্কাট প্রদর্শন করা হয়।

এরপর এবারের বিশ্বকাপের থিম সং ড্রিমার গেয়ে মঞ্চ মাতান বিটিএস তারকা জং কুক। এসময় তাদের সঙ্গে গলা মেলাতে থাকেন মাঠে উপস্থিত দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আঞ্চলিক গানের সঙ্গে পারফর্ম করে কাতারের শিল্পীরা।