শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, রাত ১১:৫০
শিরোনাম :

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কুয়াকাটা পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোঃ আশরাফুর রহমান বলেন, নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভুমি কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য সুন্দর ভ্রমন উপযোগী পরিবেশ সৃস্টি করতে পারলে দিন দিন এখানে পর্যটকদের সমাগম আরো বৃদ্ধি পাবে।এখানকার অর্থনীতি চাঙ্গা হবে।দেশী, বিদেশী পর্যটকদের পদচারণায় মুখরিত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা।পর্যটকদের সেবার মান বাড়াতে এবং সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।সর্বোপরি ট্যুরিস্ট পুলিশের এ কার্যক্রমকে আরো বেগবান করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।আমরা সবাই মিলে একসাথে কাজ করলে পর্যটকদের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হবো।

বিশেষ অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনাময় একটি স্থান হচ্ছে বাংলাদেশ। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত।এ সৈকত থেকে সুর্যোদয় ও সুর্যাস্ত অবলোকন করা যায়।তাই দেশের বিভিন্ন স্থান থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটে আসেন।প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার।পর্যটন পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পর্যটন স্পট গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম বেশী হবে, জিডিপি বাড়বে।দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, টুয়াক সভাপতি নোমান ইমতিয়াজ তুষার ,হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ,বিভিন্ন স্টক হোল্ডার নেতৃবৃন্দ।