শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ডেস্করিপোর্ট  কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ ইকবাল (৫২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক মোহাম্মদ ইকবাল গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা।

সৈকতের সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি জানান, ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সঙ্গে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন।

লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষ করে তাকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ ইকবাল। তারা কক্সবাজারে পৌঁছে সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি হোটেল উঠেন। সকাল ১০টার দিকে ইকবাল সমুদ্রসৈকতে ঘুরতে যান। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইকবাল।

তিনি আরও জানান, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মী ও বিচকর্মীদের অবহিত করেন। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচকর্মীরা জেট-স্কির সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।