মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

ট্রাকের পেছনে প্রাইভেটকার ঢুকে ২ মেয়েসহ মা নিহত

ডেস্করিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গায় একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ঢুকে পড়ে দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৭টার সময় ভাঙ্গা উপজেলার শলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িচালক জুয়েল ও অজ্ঞাত আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন— ভাঙ্গা পৌরসভার আতাদি গ্রামের জুয়েল শেখের স্ত্রী লুবনা আক্তার (৪০), তার কন্যা জুরাইয়া আক্তার (১৬) ও জয়নব (৩)। তারা কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানায় এসআই জুয়েল জানান, ঘন কুয়াশা ও দ্রুতগতিতে প্রাইভেটকার চালানোর কারণে ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মা লুবনা এবং হাসপাতালে নেওয়ার পর তাদের দুই মেয়ে মারা যায়। সংবাদ পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচ থেকে প্রাইভেটকারটি কেটে বের করেন।

এ ছাড়া ভাঙ্গা হাইওয়ে থানায় এসআই সগির ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত শেষ রাতে ভাঙ্গা টোলপ্লাজা এলাকার ওভারব্রিজের ওপর কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান করতোয়া পরিবহণের পেছনে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত দুটি গাড়িই রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে। এর পর প্রাইভেটকার এসে পেছন থেকে পরিবহণকে ধাক্কা দিলে প্রাইভেটকারের তিনজন আহত হন। এতে আরেকটি পরিবহণ এসে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর পর একই স্থানে ৫টি দুর্ঘটনা ঘটে। এতে আটজন লোক আহত হন।