বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে ৭ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

ডেস্করিপোর্ট  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে কাজীরহাট থানা পুলিশ।

বুধবার (৪ জানুয়ারি) রাতে কাজীরহাট থানার গাবতলী বাজার সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। বিষয়টি কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা জেলার দাউদকান্দি ভাগলপুর গ্রামের সুলতানা সিকদারের ছেলে পারভেজ সিকদার (২২), তার স্ত্রী লাকী বেগম (২০) ও বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মৃত জামাল সরদারের ছেলে শাহেদ সরদারক (২৫)।

ওসি মো. জুবায়ের জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পারভেজ সিকদার, তার স্ত্রী লাকী বেগম ও শাহেদ সরদারকে (২৫) ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।