শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

পটুয়াখালীতে বাসচাপায় ভিক্ষুক নারী নিহত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে বাসচাপায় আয়েশা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আয়েশা বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার মৃত আজু খা’র স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

মৌকরণ বাজারের দোকানদার সোবহান মিয়া বরিশালটাইমসকে জানান, স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন আয়েশা বেগম। কিছুটা গোপনে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। প্রতিদিনের মতো আজও ভিক্ষার জন্য মৌকরণ বাজারে আসছিলেন তিনি। বাজার থেকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে উঠলে বরিশাল থেকে রুদ্র-তুর্য পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই গাড়ির পেছনেই ছিল পুলিশের পিকআপ ভ্যান। দুর্ঘটনার পর দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাসটি আটকে দেয়। এ সময় বাসচালক পালিয়ে গেলেও তার সহকারী মিলনকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, বাসচাপায় আয়েশা বেগমের মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। মৃত্যুর সময় ভিক্ষার ঝুড়িটি হাতেই ধরার ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। বাসসহ চালকের সহযোগীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।