বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৫৯
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরগুনায় ৪ মণ শাপলা পাতা মাছসহ আটক১

ডেস্করিপোর্ট  বরগুনা পাথরঘাটায় ১৫০ কেজি অবৈধ শাপলা পাতা মাছসহ কবির নামে এক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক কবির পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের আবুল বাশারের ছেলে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার জানান, চরলাঠিমারা থেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়ক হয়ে ইঞ্জিনচালিত টমটমে অবৈধ শাপলা পাতা নিয়ে যাবে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অপেক্ষা করা হয় । সকাল আটটার দিকে টমটম থামিয়ে ১৫০ কেজি অবৈধ শাপলা পাতা মাছসহ কবির নামে একজনকে আটক করতে সক্ষম হয় পাথরঘাটা কোস্টগার্ড।

পরে আটক কবিরকে পাথরঘাটা বন বিভাগের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত অবৈধ শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।