বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৪৯
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্করিপোর্ট  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় যুবদলের নেতারা তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান তারা।

সমাবেশে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদের নেতৃত্বে মহানগর ও জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।