বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৯
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বাস – অটোরিকশার সংঘর্ষ, প্রকাশ্যে বাসে আগুন দিলো উত্তেজিত জনতা

ডেস্করিপোর্ট  গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনায় আহত হলেও আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।

বাসন থানার উপ-পরিদর্শক মো. মতিউজ্জামান জানান, বুধবার বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় উল্টোপথে একটি সিএনজিচালিত অটোর সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোটি উল্টে যায়।

এ সময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান উপ-পরিদর্শক মতিউজ্জামান।