বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৩
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

কুষ্টিয়া জেলা পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৪ টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় কনস্টেবল হতে এসআই (স:/নি:) পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য ০২ (দুই) দিন মেয়াদি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (Public Order Management) কোর্সটির প্রথম ব্যাচ ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ সমাপ্ত হয় এবং ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কোর্স অব্যাহত আছে। এই প্রশিক্ষণের চলমান অংশ হিসেবে ৩০ জানুয়ারি ০২ (দুই) দিন ব্যাপী জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ ১০২ জন পুলিশ সদস্য নিয়ে ট্রেনিং কার্যক্রম শুরু হয়, যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ সমাপনী বক্তব্য ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় বলেন, পুলিশ হেডকোটার্সের নির্দেশনা মোতাবেক পুলিশের দৈনন্দিন কাজের জন্য প্রযোজ্য বাস্তবমুখী কারিকুলাম নিয়ে ২ দিন মেয়াদি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সটি কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের জন্য করানো হচ্ছে, যা পুলিশের দৈনন্দিন সবধরনের কার্যক্রম ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়ক হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: হাফিজুর রহমান, আরওআই, কুষ্টিয়া, সৈয়দা রেশমা খানম, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইনচার্জ পুলিশ কন্ট্রোল ও ইনচার্জ হিসাবে অতিরিক্ত দায়িত্ব নারী প্রত্যয়ী) কুষ্টিয়া, জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ইন্সট্রাক্টরবৃন্দ, প্রশিক্ষনার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ প্রমুখ।