বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

২৮ পর্যটক নিয়ে বরিশালে পৌঁছেছে ভারতীয় প্রমোদতরী গঙ্গা বিলাস

ডেস্করিপোর্ট  ভারতীয় প্রমোদতরী গঙ্গা বিলাস রূপসী বাংলাখ্যাত বরিশালে এসে পৌঁছেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নৌবাহিনীর জেটিতে এসে জাহাজটি নোঙর করে। বরিশাল নদী বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ রাত পর্যটকবাহী জাহাজ গঙ্গা বিলাস কীর্তনখোলা নদীতে নোঙর করে থকবে। বৃহস্পতিবার ভ্রমণের পরবর্তী গন্তব্য ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

আব্দুর রাজ্জাক বলেন, গঙ্গা বিলাসে ২৮ জন পর্যটক রয়েছেন। এর মধ্যে ২৭ জন সুইজারল্যান্ডের বাসিন্দা এবং একজন জার্মানির বাসিন্দা। এছাড়া জাহাজের ক্রু রয়েছেন ৪১ জন। যারা সকলেই ভারতীয় নাগরিক। পর্যটকরা জাহাজ নোঙর করার পর ইতোমধ্যে বরিশালের দর্শনীয় স্থান পরিদর্শনে বেড়িয়েছেন। পর্যটকরা বরিশালে অক্সফোর্ড মিশন চার্চ এবং ভিমরুলির ভাসমান পেয়ারা বাগান পরিদর্শন করার কথা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বলে জানিয়েছেন নৌপুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন। তিনি জানান, পর্যটকদের নিরাপত্তায় নৌপুলিশ কাজ করছে। এছাড়া কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশও এক সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এছাড়াও পর্যটন পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপদ ও আনন্দপূর্ণ ভ্রমন নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।