বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:১৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকা থেকে শারমীন আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শারমীন আক্তার একই এলাকার শাহাবুদ্দিনের কন্যা। সে কুড়িগ্রাম গ্রীণ লাইফ হসপিটালে কাজ করতেন। তার স্বামী বাবু ইউনিলিভার লালমনিরহাট শাখায় চাকরী করেন।

আজ (৯ অক্টোবর) সকালে শহরের হাটির পাড় এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

গৃহবধুর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, রাতে স্বামী-স্ত্রী মধ্যে কথাকাটাকাটি শব্দ পাওয়া যায়। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে শারমীন আক্তারের স্বামী বাবু পলাতক রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা মাহফুজার রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।