বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

পিরোজপুরে জাল টাকার মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

ডেস্করিপোর্ট  পিরোজপুরের ভান্ডারিয়ায় জাল টাকার মামলায় মো. সুমন আকন (৩৩) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি সুমন আকন আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সুমন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার লক্ষীপুর গ্রামের ইউসুফ আকনের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, গত ২০১৬ সালের ২৩ এপ্রিল সকাল ৮টার দিকে ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বাজারের শেরে বাংলা সড়কের মো. আলমগীর হোসেনের ওষুধের দোকানে সুমন কৌশলে জাল টাকা ব্যবহার করেন। সেটি দিয়ে ওষুধ কেনার সময় তিনি স্থানীয়দের হাতে আটক হন। পরে থানা পুলিশ এসে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার আরও দুইটি জাল নোট জব্দ করা হয়।

পরে একই দিন ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আমিন সিকদার বাদী হয়ে তার নামে মামলা করেন। এ ঘটনায় একই বছরের ২৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ আদালতে অভিযোগপত্র জমা দেন।

তিনি আরও জানান, মামলায় সাতজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি সুমন আকন দীর্ঘদিন ধরে পলাতক আছেন।