বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ভোলায় আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি:বুয়েটে’র মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার(৯অক্টোবর) বিকেলে ভোলা সদর রোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা ছাত্রদল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদর রোড মহাজনপট্টি এলাকা ঘুরে পুনরায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো,নুরে আলম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজি ,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরিফ সহ ভোলা জেলা, সদর উপজেলা, কলেজ ,পৌর ও ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতুবৃন্দ।

এসময় নেতারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির ফেসবুকে প্রতিবাদ করায় সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের দিয়ে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা আবরার হত্যাকারী প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানাই।