বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:২০
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পবিত্র কুরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা,পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ)ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পবিত্র কুরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন, সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, পুলিশ সুপার পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, মহিউদ্দিন আহমেদ, মেয়র পটুয়াখালী পৌরসভা, এডভোকেট মোঃ গোলাম সারোয়ার, চেয়ারম্যান উপজেলা পরিষদ পটুয়াখালী সদর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুবুল আলম, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী, উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিপুল সংখ্যক ইমাম, আলেম-ওলামা মৌশিক শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।