বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১১
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

ডেস্করিপোর্ট  চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে টায়ারের গোডাউন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

এদিকে রেললাইনের পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন ঢুকতে বা বের হতেও পারছে না।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এ ছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।