শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ২০ জনকে এক বছর কারাদন্ড, ৫০ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ২০ জনকে এক বছর কারাদন্ড ও ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৫৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এসময় মা ইলিশ ধরার অপরাধে ২০ জনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন। এসময় সাথে ছিলেন মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যরা।

পরে কীর্তনখোলা নদীর পাড়ে জব্দ কৃত জাল পুড়িয়ে দেয়া হয় এবং আটককৃত মাছ মাদ্রাসা ও ইয়াতিমখানায় বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বলেন জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।