শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাউফলে ড্রেন করার জন্য আপন বোনের স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশে দিলেন মেয়র

ডেক্সরিপোর্ট:পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল তার বড় বোনের বাস ভবনের বাউন্ডারি ওয়াল ও গেইট ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন ।

সেই অনুযায়ী রবিবার সকাল থেকে ভাঙ্গার কাজ শুরু হয়েছে। সকাল ১০টায় শহরের শাহি মসজিদ রোডস্হ মেয়রের বোন রিতা শবনমের নয়ন ভিলার বাসভবনের সামনে গিয়ে দেখা গেছে, নিয়োজিত শ্রমিকরা তার বাসভবনের ওয়াল ভাঙ্গার কাজ করছেন। উৎসুক লোকজন দাঁড়িয়ে দেখছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাবাড়ি থেকে মুসলিমপাড়ার সামনের সড়ক পর্যন্ত সড়কের উত্তর পাশে পয়োনিষ্কাশনের জন্য ড্রেনের কাজ শুরু হয়। ড্রেনটি মেয়রের বোনের বাসার সামনে দিয়ে যাওয়ায় তার বাসভবনের বাউন্ডারি ওয়াল ও গেইড ভাঙ্গার প্রয়োজন হয়। আর এ কারণেই মেয়র তার বোনের স্হাপনাটি ভাঙ্গার নির্দেশ দেন।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল বলেন,” পৌরসভার নাগরিকদের সুবিধার্থে ড্রেন করা হচ্ছে। আর এটি করতে গিয়ে, শুধু আমার বোন নয়, আমার নিজের ভবন হলেও ভেঙ্গে ফেলার নির্দেশ দিতাম। তবে মেয়রের এ নির্দেশ সর্বত্র প্রশংসিত হয়েছে।