মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৯:২৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

কুষ্টিয়া জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে মতবিনিময় করলেন মন্ত্রিপরিষদ সচিব

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে মতবিনিময় করলেন মন্ত্রিপরিষদ সচিব

শনিবার (৬ মে ২০২৩) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দদের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার, খুলনা। মন্ত্রিপরিষদ সচিব তার বক্তব্যে কুষ্টিয়া জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অতঃপর মন্ত্রিপরিষদ সচিবকে দুপুর সাড়ে ১২ টায় কুষ্টিয়া সার্কিট হাউসে কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল যথাযথ মর্যাদায় সালামী প্রদান করেন।

পরবর্তীতে দুপুর ১ টায় মন্ত্রিপরিষদ সচিব শিলাইদহে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি এবং দুপুর ২ টায় বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর মাজার এলাকা পরিদর্শন শেষে মাগুরা জেলার উদ্দেশ্যে রওনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: খাইরুল আলম, পুলিশ সুপার কুষ্টিয়া, কাজী শাহজাহান, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব, (উপসচিব), মো: সাজজাদুল হাসান, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, মো: আরিফ-উজ-জামান, উপপরিচালক স্থানীয় সরকার, জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ এবং কুষ্টিয়া জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।