শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নাগেশ্বরীতে ৯৯৯ এ ফোন অতপর ৬ অপহরনকারী আটক

মোঃ মোস্তাফিজার রহমান( জাহাঙ্গীর):কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেবামূলক হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তায় হোসেন আলী (২৫) নামে অপহৃত এক যুবককে উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৬ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

হোসেন আলী নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

রোববার (১৩ অক্টোবর) দিনগত রাতে কুড়িগ্রাম সদরের টাপু ভেলাকোপা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি মুন্নি পারভীন পূর্ব পরিচিত হওয়ার সুবাদে যুবক হোসেন আলীকে দেখা করার জন্য রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কুড়িগ্রাম স্টেডিয়ামের সামনে মোবাইলে ডেকে নেয়। এসময় আগে থেকে ওত পেতে থাকা তার সঙ্গীরা জোরপূর্বক হোসেন আলীকে মোটরসাইকেলে তুলে শহরের টাপু ভেলাকোপা এলাকায় নিয়ে যায়।

পরে হোসেন আলীর মামা বেলাল হোসেনের মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে ও শারীরিকভাবে নির্যাতন করে অপহরনকারীরা। বেলাল হোসেন তার ভাগিনা হোসেন আলীকে উদ্ধারে পুলিশের ৯৯৯ নম্বর এবং কুড়িগ্রাম সদর থানা পুলিশের সহায়তা চায়। অপহরণকারীদের বাড়ি কুড়িগ্রাম সদরের তাতীপাড়া ও যতিনেরহাট এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, অপহরনের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এছাড়া হোসেন আলী কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছে।