রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে ববি’র বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ২

ডেক্সরিপোর্ট:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪ যাত্রী আহত হয়েছেন। নিহতরা মাহিন্দ্রার যাত্রী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সি এন্ড বি রোডের বৈদ্যপাড়ার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল খালেক (৭০) ও নিপা (৩০)।

আহতরা হলেন, শাকিল আহমেদ, হৃদয়, রাজীব ও ফয়সাল। খালেকের বাড়ি ঝালকাঠির কাঠালিয়ায় এবং নিপার বাড়ি ঝালকাঠির দেউলাকাঠিতে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ এসআই নাজমুল হুদা আহতদের বরাত দিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের বাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে খালেককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নিপার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে আইসিইউতে রাখা হয়। দুপুর পৌনে ১টার দিকে নিপা মারা যান। দু’টি মরদেহ লাশ ঘরে রাখা হয়েছে।

এ ব্যাপারে ববি’র পরিবহন পুলের ম্যানেজার সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে শিক্ষক ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানানোর পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও জানান, বর্তমানে বিআরটিসি বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। ওই গাড়িতে থাকা শিক্ষার্থীরা বিকল্প ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে এসেছে।