রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:২২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল মামুন, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি :‘‘আমাদের কর্মেই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যই হবে আঙ্খাকিত ক্ষুদামুক্ত পৃথিবী’’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সকাল সাড়ে ১০টায় বিশ্ব খাদ্য দিবস পালনে ফুলবাড়ী উপজেলা চত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, ফুলবাড়ী ওয়াল্ডভিশন প্রোগ্রাম অফিসার প্রদিপ রায় প্রমূখ।