বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৪৩
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

সিলেটে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী

ডেস্করিপোর্ট  সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১, ১৮, ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫১,২০০ ভোট।

জানা যায়, বুধবার সকাল ৮টায় ইভিএমে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। মোট ১৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট।

এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।