শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৫ জনকে জেল, প্রায় ১২ লক্ষ মিটার জাল জব্দ

ডেক্সরিপোর্ট:বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত। ৭ম দিনে ৩৫ জনকে জেল প্রায় ১২ লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে।

বুধবার ১৬ অক্টোবর সারাদিন বরিশাল জেলায়, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার উপজেলা সমূহের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে প্রায় ১১ লক্ষ ৭৭ হাজার ৩৭ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৮ জনকে ১ বছর করে, ২১ জনকে ১ মাস করে ৪ জনকে ২০ দিন এবং ২ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ১ জন জেলেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে মাছ ধরার কাজে ব্যবহৃত ২১ টি নৌকা জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়। এসময় প্রায় ৫৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা মাদ্রাসায় এবং এতিমখানা বিতরণ করা হয়। বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৯ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ২১ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয় এবং ১৯০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে কয়েকটি মাদ্রাসায় ও এতিমখানা মাছ বিতরণ করা হয়। বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এসময় মাছ ধরার কাজে ব্যবহারিত ২০ টি নৌকা জব্দ করে ধ্বংশ করা হয় এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় জব্দ কৃত মাছ মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। উজিরপুর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় জব্দ কৃত মাছ মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। মুলাদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। বানারীপাড়া উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২২ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৪ জনকে ২০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়, এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি নৌকা জব্দ করে তা ধ্বংস করা হয় এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা এতিমখানা বিতরণ করা হয়।

গৌরনদী উপজেলায় বাজারে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১ জনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরেতা এতিমখানা বিতরণ করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ২ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এসময় ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে তা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। হিজলা উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ৮ জনকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয় এবং ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরে তা মাদ্রাসায় ও এতিমখানা বিতরণ করা হয়। সকল জব্দ কৃত কারেন্ট জাল স্বস্ব স্থানে পুরিয়ে ফেলা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), মৎস্য কর্মকর্তা। এসময় সহযোগিতা করেন নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের সদস্যরা। বরিশাল জেলায় জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।