রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২২
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

কাঠালিয়ায় ২৪ ঘন্টার ব্যাবধানে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর অপমৃত্যু

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) ও নার্সারির ছাত্র (৭)সহ দুই শিক্ষার্থীর অপমৃত্যু হয়েছে। দুটি ঘটনায় কাঠালিয়া থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এরমধ্যে রহস্যজনক কারনে গলায় ফাঁস দিয়ে নিহত সপ্তম শ্রেণীর ছাত্রী মীম আক্তার রাজাপুর উপজেলার আমরি হোসেন কন্যা ও স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত প্রবাসী কুরছিয়া বেগমের মেয়ে।

অন্যদিকে চেঁচরিরামপুর আইডিয়াল কিন্ডার গার্ডেনের সাম্মুখে অটোবাইকের চাপায় নিহত নার্সারির ছাত্র আরমান কৈখালী বাজারের চা-দোকানদার ফোরকান হাওলাদারের একমাত্র ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মীম আক্তার তার খালু দক্ষিণ চেঁচরী গ্রামের বাসিন্দা তথা জোমাদ্দারেরহাট বাজারের ব্যবসায়ী মোছলেম হাওলাদার বাড়িতে থেকে পড়াশুনা করতো। বুধবার সন্ধ্যার দিকে সবার অজান্তে সে খালুর ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খালুর পরিবারের সদস্যরা দাবী করলেও কি কারনে সে আত্মহত্যার করেছে সেই সম্পর্কে ষ্পষ্টকেউ কিছু জানাতে পারেনি।

এ বিষয়ে কাঠালিয়া থানার ডিউটি অফিসার এএসআই মো.মাছুম বিল্লাহ জানান, সপ্তম শ্রেণির ছাত্রী মীম আক্তারের ঝুলান্ত মরদেহ দক্ষিণ চেঁচরী গ্রাম থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে আয়মানের বাবা ফোরকান হোসেন জানান, চেঁচরিরামপুর আইডিয়াল কিন্ডার গার্ডেন ছাত্র আরমান(৭) তার মা আকলিয়া বেগমের সাথে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কৈখালী-কাঠালিয়া সড়কে বিদ্যালয়ের সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি অটোরিকশা আয়মানকে চাপা দিলে মাথায় রক্তক্ষরণ ও বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এঘটনার পর তাকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশু আয়মানকে মৃত ঘোষণা করেন। শেবাচিম হাসপাতালেই ময়নাতদন্ত সম্পন্ন করার পর বিকালে লাশ বাড়ীতে নিয়ে আসা হয়।

স্থানীয়রা ঘাতক অটোবাইকটিকে আটক করতে সক্ষম হলেও চালক পার্শ্ববর্তী মিহষকান্দি গ্রামের সোহরাফ সিকদারের ছেলে আঃ রহমান পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইতিপূর্বেও অটো চালক রহমান বেপরোয়া গাড়ি চালিয়ে একাধিকার দূর্ঘনা ঘটিয়েছে বলেও অভিযোগ রয়েছে।