শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট:আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, ‘আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। এজন্য আজকের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন। যেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃস্থানীয়রা তাদের মতামত জানাবেন আগামীতে দল ও নেতৃস্থানীয়রা কি ভাবে জনতার কল্যানে কাজ করবে। এছাড়াও আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে এমন সভা বেশ গুরুত্ব বহন করে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সার্কিট হাউস সভা কক্ষে আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্ব করেন। পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ সহ অন্যান্য নেতারা অংশ নেন।