শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে গুরুমনি রুপালী হিজড়ার কুলখানি অনুষ্ঠিত

আল মামুন, ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের হিজড়া সম্প্রদায়ের গুরুমনি সকলের সুপরিচিত রুপালী হিজড়ার দোয়া কুলখানি গত (১৮ অক্টোবর) শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রুপালী হিজড়া দিনাজপুর ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দিনাজপুর জেলা হিজড়া সম্প্রদায়ের গুরুমনি হিসেব দায়িত্বে পালন করেন, গত ১১ অক্টোবর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।

এদিকে রুপালী হিজড়ার মৃত্যুতে হিজড়া সম্প্রদায়ের জেলার গুরুত্বপূর্ণ গুরুমনি পদ শুন্য হওয়ায় জেলার সকল হিজড়ার সম্মতিতে রুপালী হিজড়ার স্থলে ফুলবাড়ীর পৌর এলাকার রেখামনি সাথী হিজড়াকে গুরুমনি নির্বাচিত করেন।

নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত জেলা গুরুমনি রেখা সাথী হিজড়া জেলার সকল হিজড়া তাকে গুরুমনি নির্বাচিত করায় হিজড়া সম্প্রদায়কে সকলকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।