শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ঠাকুরগাঁও সদর
উপজেলার ২শ দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চোখের নানা চিকিৎসা দেওয়া হয়েছে।

মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার সাফিউল হাসান শাকিলের নেতৃত্বে একটি চিকিৎসক দল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ চক্ষু ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন ।

এ কর্মসুচির উদ্বোধন করেন-আরডিআরএস বাংলাদেশ রংপুরের সমন্বয়কারী গৌতম হালদার। চক্ষু ক্যাম্পে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুলি-, ঠাকুরগাঁও রোড,খোচাবাড়ি ও শীবগঞ্জ এলাকার ২শ দরিদ্র রোগিকে চোখের চিকিৎসা এবং ১৭ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ১৫ জনের চোখের অতিরিক্ত মাংস অপারেশন সহ অন্যান্য জটিল চিকিৎসা ও চশমা দেওয়া হয়।