শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১১
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

বরিশালের গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

শামীম আহমেদ  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকায় গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ইর্টানি চিকিৎসক ইকরা বিনতে হাফিজ (৩০) চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।

নিহত ইকরা কুমিল্লা সদর উপজেলার হাফিজুর রহমানের মেয়ে। সে উত্তরা ওমেন’স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইর্টানী চিকিৎসক ছিলো।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার সকাল সোয়া ছয়টার দিকে কটকস্থল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে গুরুত্বর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরা বিনতে হাফিজ নামের একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

এছাড়াও গাড়ির চালক মুরাদকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।