শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নড়াইল ডিবি’র বিশেষ অভিযানে গাজাঁসহ ডিলার গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল ডিরি’র বিষেশ অভিযানে ২৫০ গ্রাম গাজাঁসহ এক ডিলারকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। জেলা ডিবি পুলিশের এস আই সৈায়দ জামারত আলী জানান, নড়াইলের পুলিশ সুপার (এসপি) সারের গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত গভীর রাতে নড়াইলের ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার হয়।

নড়াইলের ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান সঙ্গীও ফোর্সসহ, চাচুড়ি ইউনিয়নের দাদন তলা গ্রাম থেকে ২৫০ গ্রাম গাজাঁসহ ব্যবসায়ী, মুস্তাকিম শেখ শান্ত (২২)কে গ্রেফতার করে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, মুস্তাকিম শেখ শান্তর নামে একাধীক মাদক মামলা আসামী তার বাকি সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। এর আগে এক অভিযানে কারেন্ট জাল ও ১৫ কেজি ডিম ওয়ালা ইলিশ মাছ জব্দ, করা হয়।

এদিকে নড়াইলের পেড়লী ইউনিয়নের জামরিল ডাঙ্গা বাজার এলাকা অভিযান চালায় এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়াখেলা সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়ারী কে গ্রেফতার করে করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতার করে নড়াইলের কালিয়া থানায় সোপর্দ করা হয়। নড়াইল ডিরি’র এস আই আরো বলেন, জুয়ারীদের উপরে সাড়াশী অভিযান চালানোর ধারাবাহিকতায়, আমাদের এসপি স্যারের নির্দেশনায় নড়াইল জেলা সকল জুয়া ও ক্যাসিনো নামক স্থানে আমরা নিয়মিত অভিযান চালিয়ে জুয়ারীদেরকে আটক করে।

নড়াইল সদর থানার একাধিক মাদক মামলার পলাতক সোনাতন বিশ্বাস সোনা (৩৫) পিতা মৃত ভরত বিশ্বাস’র ছেলে নড়াইল সদর উপজেলার পুরাডাঙ্গা থেকে ১০ পুরিয়া গাজা সহ গ্রেফতার করে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), আরো জানান নড়াইলের সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।