শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

মমতাময়ী মায়ের দেওয়া কিডনিতে বাঁচলো মেয়ের প্রাণ

ডেস্করিপোর্ট  মমতাময়ী মায়ের দেওয়া কিডনিতে জীবন ফিরে পেয়েছে মেয়ে। কিশোরী শ্রাবণী (১৭) কিডনি ফেইলর হওয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ। অসহায় মা মনোয়ার বেগম কোনো উপায়ন্ত না পেয়ে নিজের কিডনি দান করলেন মেয়েকে। তাতেই প্রাণে বাঁচল ফরিদপুরের কিশোরী শ্রাবণী।

আইনি প্রক্রিয়া শেষে গত ১লা আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ ৩১ চিকিৎসক শ্রাবণীর কিডনি প্রতিস্থাপনসহ চিকিৎসা কার্যক্রমে অংশ নেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সুপার স্পেশালাইজড হাসপাতালের ৬ষ্ঠ তলায় কিডনি দাতা ও গ্রহীতার ছাড়পত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিডনি গ্রহীতা ও দাতাকে ফুলেল শুভেচ্ছা ও কেকে কেটে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন।

উপাচার্য বলেন, ‘আজ আমাদের অন্যরকম একটি দিন কাটল। আমাদের সামনে কিডনি দাতা মা ও গ্রহীতা মেয়ে হাসিমুখে বসে আছে। এমন হাসিমাখা মুখ সব রোগীর ক্ষেত্রে আমরা দেখতে চাই।’