শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১১
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

ভোলায় ২৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলা প্রতিনিধি  ভোলায় ২৫০ পিস ইয়াবাসহ মো. রমজান ওরফে রনি (৪২) ও আবি আবদুল্লাহ খোকন (৪০) নামের দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৮ আগষ্ট) ভোর রাতে ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের কোব্বাত আলী হাওলাদার বাড়ীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মো. রমজান ওরফে রনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দড়িরাম শংকর গ্রামের বাসিন্দা মো. ফরিদ উদ্দিন মালের ছেলে ও আবি আবদুল্লাহ খোকন একই এলাকার আব্দুল করিমের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা সঙ্গবদ্ধ মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ)/মো. আসাদুজ্জামান খান সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামে অভিযান চালিয়ে কোব্বাত আলী হাওলাদার বাড়ীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ২৫০ পিস ইয়াবাসহ মো. রমজান ওরফে রনি ও আবি আবদুল্লাহ খোকন নামের দুই যুবককে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে।