ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়ন থেকে ৮২৫ পিস ইয়াবা সহ লিজা(১৪) নামের এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(১৯অক্টোবর) ভোর রাত সোয়া ৪টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোতেজাবাদ এলাকার নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লিজা উপজেলা আসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোদেজাবাদ এলাকার সোহাগের মেয়ে। সে চরফ্যাসন পৌর ১নং ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত সোয়া ৪টার দিকে চরফ্যাসন থানা পুলিশের একটি দল উপজেলার আসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোতেজাবাদ এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে ৮২৫পিস ইয়াবা সহ লিজা নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে আটক করা হয়।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মেয়েটির বাবা ও মা জড়িত। সে বাবা,মা কে মাদক ব্যবসায় সহায়তা করে। তাদের বিরুদ্ধে চরফ্যাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।