রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৮:১৬
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুয়াকাটায় হোটেলের অগ্রিম বুকিং বাতিল

ডেস্ক রিপোর্ট ।। বিএনপির ডাকা হরতালের কারণে পটুয়াখালীর কুয়াকাটায় সকল আবাসিক হোটেলের অগ্রিম বুকিং বাতিল করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৮ অক্টোবর) রাতে সকল হোটেলের অগ্রিম বুকিং বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হোটেল মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ।

তিনি বলেন, রবিবার বিএনপির ডাকা হরতালের কারণে পর্যটকরা কুয়াকাটা ভ্রমণে আসতে পারবে না। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। দেশের পরিবেশ অস্বাভিক হওয়ার কারণে সকল আবাসিক হোটেলের অগ্রিম বুকিং বাতিল করা হয়েছে। পর্যটন মৌসুম শুরু হয়েছে এরমধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন সামনে যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তবে পর্যটন খাত বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। পরিবেশ ভালো হলে আবারও বুকিং হবে।

তিনি আরও বলেন, যে সকল পর্যটক কুয়াকাটা অবস্থান করছিলো তারাও কুয়াকাটা ত্যাগ করেছে। বর্তমানে কুয়াকাটায় তেমন কোনো পর্যটক নেই।