সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

বরিশালে বিএনপির ঢিলেঢালা হরতাল পালিত

শামীম আহমেদ ।। বিএনপি সহ বিরোধীদলের ডাকা দেশব্যপি সকাল সন্ধা হরতাল বরিশালে বিএনপির নেতা কর্মী না থাকার পরও কোন মিছিল মিটিং ও পিকেটিন এবং অপ্রিতিকার ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে হরতাল পালিত হলেও জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।

সকাল খেকে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাত বাস স্টেশন থেকে কোন দূরপাল্লার যাত্রীবাহি বাস ছেড়ে যায়নি অপরদিক থেকে সকালের পর কোন ধরনের যাত্রীবাহি বাস সহ পরিবহনের যানবাহন বরিশাল নগরীতে আসেনি।

এছাড়া নগরীর বিভিন্ন সড়কে অভ্যন্তরীন সিএনজি,রিকসা,ইজিবাইক স্বাভাবিকভাবে নগরীতে যাত্রী পরিবহন করা সহ চলাচল করতে দেখা গেছে।

অন্যদিকে বরিশাল শহরের মধ্যমানের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও বড় বড় বিপনি বিতান ও শোরুমগুলো অধিকাংশই ছিল বন্ধ।

বিএনপি ও জামাতের নৈরাজ্য, সন্ত্রাসের প্রতিবাদে বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে সোহেল চত্বর দলীয় কার্যলয়ে সম্মুখে সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করে। পরে নগীরর বিভিন্ন সড়কে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে কয়েকশত মটরবাইক সহ মহড়া প্রদর্শণ করে।

অপরদিকে বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, (গোয়েন্দা) পুলিশ শহরের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।