রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৪৬
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

সমাবেশকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে

ডেস্ক রিপোর্ট ।। সমাবেশকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেছে। পরবর্তীতে তারা হরতাল আহ্বান করেছে। হরতালকে কেন্দ্র করে যাত্রীদের জানমালের ক্ষয়ক্ষতির পাঁয়তারা করছে।’

রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে রোববার (২৯ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘র‍্যাব রাজধানীসহ সারা বাংলাদেশে টহল কার্যক্রম জোরদার করেছে। যে সব দুষ্কৃতিকারীরা অপকর্ম করার চেষ্টা করেছে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আশা করি শিগগিরই তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যারা পোশাক শ্রমিকদের ইন্ধন দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’